April 1, 2026, 2:59 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

তিতাসে বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ পলাতক আসামী গ্রেফতার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

গত রাত ৭টা ৩০ মিনিটে কুমিল্লার তিতাস থানা পুলিশের একটি বিশেষ অভিযানে মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ সবুজ মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সবুজ মিয়া তিতাস উপজেলার মৌটুপী গ্রামের ০৯নং ওয়ার্ডের মৃত ছাদেক হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছিল, যার মামলা নম্বর ১১/৫/২০২৫।

ওই মামলায় অভিযুক্ত সবুজ মিয়া পুলিশের অভিযানের সময় ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হন। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিতাস থানা পুলিশের এমন সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। মাদকের বিরুদ্ধে এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিতাস থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর