April 13, 2026, 8:13 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ ৩জন নিহত

ইয়ানূর রহমান :যশোর জেলা প্রতিনিধিঃ

mostbet

যশোর সার্কিট হাউজপাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের বারান্দা ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আজমঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বিল্ডিং ফর ফিউচার লিমিটেড ডেভলপার কোম্পানি দশতলা ভবনের একটি কাজ চলছে সার্কিট হাউস রোডে। ওই রোডের ইকবাল মন্জিলের পাশের ওই নির্মাণাধীন ১০ তলা ভবনের কাজ করছিলেন কুষ্টিয়ার ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরুসহ (৪৫) আরো কয়েকজন শ্রমিক। হঠাৎ বেলা সাড়ে ১১ টায় ছয় তলার বারান্দা ভেঙে পড়ে ঘটনাস্থলে নিহত হন ইঞ্জিনিয়ার মিজানুর রহম, আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু। হাসাপাতালে নেয়ার পর ডাক্তার আনুষ্ঠানিকভাবে নিহতের ঘটনা নিশ্চিত করেন।

ঘটনার পরপরই পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সুত্র জানান, বিল্ডিংয়ের কাজ খুবই ত্রুটিপূর্ণভাবে নির্মাণ হচ্ছিল। ওই সড়কটি দিয়ে মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন । এছাড়া স্কুল কলেজ পড়ুয়ারা ও পথচারিরা ছিল আতংকে। ভবনটি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ছত্র ছায়ায় গড়ে উঠছিল। তারা কোনো নির্মাণ বিধি ও বিল্ডিং কোড মানেনি। এই বিল্ডিংটি এখনই সিল করে দেয়া দরকার।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন, তিনি নিজেই ঘটনাস্থলে রয়েছেন এবং বিষয়টি নিয়ে বিষদ খোঁজখবর নিচ্ছেন। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

Share Button

     এ জাতীয় আরো খবর