March 30, 2026, 10:15 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

চট্টগ্রামে দুটি ইটভাটায় -দুই লক্ষ টাকা জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড়ি টিলা থেকে মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগে অভিযান চালিয়ে দুই ইটভাটার ম্যানেজারকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এর নেতৃত্বে শনিবার (২৪ মে) সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা চূড়ামণি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, পাহাড়ি টিলার মাটি কেটে অবৈধভাবে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন ম্যাজিস্ট্রেট। অভিযানে সত্যতা পাওয়ায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী উক্ত দুই ম্যানেজারকে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযুক্ত দুই ম্যানাজার হলেনHMB ইটভাটার ম্যানাজার রাবেত ইসলাম (৩৮)ওMBF ইটভাটার ম্যানাজার মানিক দেব নাথ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, ‘পাহাড় ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’

অভিযানের সময় চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র রসায়নবিদ জান্নাতুল ফেরদৌস, থানার পুলিশ সদস্য ও ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন

Share Button

     এ জাতীয় আরো খবর