March 31, 2026, 1:37 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

তিতাসে বৈষম্য বিরোধী মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সংবাদ প্রতিবেদন:

কুমিল্লার তিতাসে বৈষম্য বিরোধী মামলার এজাহারভুক্ত আসামি নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইযা খোকা কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (২৪ মে ২০২৫) বেলা ১টার দিকে তিতাস থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি নিজ বাড়িতে কিছু লোকজন নিয়ে গোপন মিটিং করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি দক্ষিণ নারান্দিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম হাবিবুর রহমান ও মাতার নাম আয়েশা খাতুন।

উল্লেখ্য, তিনি তিতাস থানায় দায়ের করা বৈষম্য বিরোধী মামলা নং ০৩, তারিখ ০৬/০৯/২০২৫, ধারা: ১৪৩/১১৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৪ এর ১২ নম্বর এজাহারভুক্ত আসামি।

সূত্রে জানা যায়, মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করছেন।

গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে তিতাস থানা পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর