April 8, 2026, 12:50 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

উখিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

mostbet

কক্সবাজারের উখিয়ায় রুনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ৷

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, নিহত রুনা আক্তার উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের আমির আলীর মেয়ে।

ওসি আরিফ প্রতিবেশীদের বরাত দিয়ে বলেন, শুক্রবার (৯ মে) সকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বত্তাতলী গ্রামে পিতার বাড়ি থেকে রুনাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবী, স্বামী জাহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে যৌতুকের টাকা দাবী করে রুনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো।

“স্বামীর নির্যাতন সইতে না পেরে সে বাপের বাড়ি চলে আসে বলে শুনেছি। সকালে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করলে আমরা টিনের চালের কেঁটে তাকে উদ্ধার করি”- বলেন এক প্রতিবেশী।

মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, ঘটনার পর থেকেই নিহত রুনার স্বামী পলাতক।

তিনি বলেন, ‘ প্রাথমিক সুরতহাল শেষে রহস্য উদঘাটন ও নিহতের স্বামীকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের ময়নাতদন্তের পর মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে বলে উল্লেখ করেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর