April 7, 2026, 5:09 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বেনাপোলে বিজিবি অভিযানে সাত লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য আটক

বেনাপোল থেকে এনামুল হক

mostbet

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে সাত লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কম্বল, চকলেট, খাদ্য সামগ্রী, তামাকজাত পণ্য, সার্জিক্যাল সামগ্রী এবং কসমেটিক্স।

মঙ্গলবার (৬ মে) বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির টহলদল এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭,৩৬,২৬০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Share Button

     এ জাতীয় আরো খবর