April 9, 2026, 7:32 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

তিতাসে ইয়াবাসহ নারী ইউপি সদস্য ও তার ছেলে গ্রেপ্তার

‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা বেগমের পতন, এলাকাবাসীর মাঝে স্বস্তি

mostbet

এম এ জামান-কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাস উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ও মাদক তৈরির সরঞ্জামসহ এক সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং তার ছেলেকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—কলাকান্দি ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য চম্পা বেগম এবং তার ছেলে জয় সরকার। পুলিশের তথ্যমতে, এদের বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চম্পা বেগম এলাকায় ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবার মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। শুধু তিনি নন, তার সঙ্গে আরও বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে একই এলাকায় এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন। বিশেষ করে গত ৫ আগস্টের পর থেকে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন।

চম্পা বেগম ও তার সাঙ্গপাঙ্গদের কারণে এলাকার যুব সমাজ মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে। কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। চরম ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিলেন তারা। জনপ্রতিনিধির পদ ব্যবহার করে বারবার আইনের হাত এড়িয়ে গেছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লাহ বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ দীর্ঘদিনের। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক তৈরির সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এদিকে চম্পা বেগমের গ্রেফতারে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে। তবে স্থানীয়দের দাবি, তিতাস উপজেলায় এমন আরও অনেক মাদক কারবারি রয়েছে যাদের এখনো আইনের আওতায় আনা হয়নি। তারা দ্রুত সবাইকে গ্রেফতারের দাবি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর