April 6, 2026, 6:30 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

যশোরে সন্তানকে জিম্মি করে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত হাসান আটক

ইয়ানূর রহমান :

mostbet

যশোরে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ হাসান নামের এক যুবককে আটক করেছে। আটককৃত হাসান উপশহরের শফিউল্লার মোড় এলাকার মৃত আলমগীরের ছেলে।

পুলিশ জানায়, ছোট ভাইয়ের বন্ধু হাসান তার ফোনে চার্জ নেই এ অজুহাতে রবিবার রাত ৯টার দিকে ভিকটিমের বাড়িতে আসে। চার্জ দেওয়ার জন্য সে ভিকটিমকে অনুরোধ করেন। বাড়ির ভেতরে প্রবেশ করে ফোন চার্জে লাগানোর পর,ভিকটিম পাশের রান্নাঘরে যান। কিছুক্ষণ পর হঠাৎ শিশুকন্যার কান্নার শব্দ শুনে দৌড়ে ঘরে ঢোকেন ভিকটিম। তখনই দেখেন, হাসান তার চার বছরের সন্তানের
গলায় ধারালো ছুরি ধরে রেখেছে।

সন্তানকে বাঁচানোর জন্য তিনি দ্রুত এগিয়ে গেলে হাসান তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটির গলায় ছুরির আঘাত লাগে এবং ভিকটিম নিজেও আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হাসান পালিয়ে যায়। পরে ভিকটিম রাতেই কোতোয়ালি থানায় মামলা করেন।

ঘটনার পরপরই উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাৎক্ষণিক অভিযান চালায়। মাত্র দুই ঘণ্টার মধ্যেই যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ড থেকে পালিয়ে যাওয়ার সময় হাসানকে আটক করা হয়।#

Share Button

     এ জাতীয় আরো খবর