March 20, 2026, 5:33 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

রোমন হত্যা মামলার আসামিকে ওসমানী নগর থেকে গ্রেফতার করেছে র্যাব-৯

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার সদর মডেল থানার পূর্ব খলিলপুরের রোমান হত্যা মামলার ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিলেট।

গ্রেফতারকৃত আসামী- জাবেদ মিয়া (৩৫), পিতা- ফারুক মিয়া, সাং-পূর্ব-লামুয়া, থানা- সদর, জেলা- মৌলভীবাজার।

র‍্যাব প্রেস রিলিজের মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল ১৫ মার্চ ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৯:৩০ ঘটিকায় সিলেট জেলার ওসমানীনগর থানাধীন তাজপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার সদর মডেল থানার মামলা নং ৩৭/২১৩ মূলে ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-৯ সিলেট এর অতিঃ পুলিশ সুপার (মিডিয়া) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর