March 11, 2026, 12:21 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী
banglanews24.com

শিশুর গলায় চাকু ধরে যশোরে মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ইয়ানূর রহমান :

শিশুর গলায় চাকু ধরে যশোরে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার রাত নয়টায় ঘটনাটি ঘটেছে শহরতলীর উপশহর এলাকায়।

অভিযোগ করা হচ্ছে বাড়িতে মোবাইলে চার্জ দেয়ার কথা বলে ঢুকে পরে ওই নারীর চার বছরের শিশুকে গলায় চাকু ধরে হুমকি দেয় দুই কিশোর। যারা ওই নারীর ছোট ভাইয়ের বন্ধু।

পরে ওই নারী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় অভিযুক্ত কিশোরেরা। এসময় ধস্তাধস্তিতে ওই নারী ও তার সাথে থাকা শিশু আহত হয়। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে এসব অভিযোগ করেন ভুক্তভোগি নারী ও তার পরিবার।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, তিনিসহ পুলিশের উর্দ্বোতন কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে ওই কিশোরেরা ভুক্তোভুগির ভাইয়ের বন্ধুর সুবাধে প্রায় ওই বাড়িতে যাতায়াত করতো। এখনি কিছু বলা যাচ্ছেনা। ওই কিশোরদের ধরতে পারলে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, রোববার যশোরের ঝিকরগাছায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার যুবককে আটক করে পুলিশ। এছাড়া একই দিনে চৌগাছায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে । সর্বশেষ রাতে উপশহরে এ ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে ।#

Share Button

     এ জাতীয় আরো খবর