January 13, 2026, 5:40 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধিঃ

mostbet mostbet

লালমনিরহাটের হাতীবান্ধায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল ইসলাম সাগর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জহুরুল ইসলাম সাগর বরিশালের আগলঝাড়া উপজেলার আসকর গ্রামের হেলাল মোল্লার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আটক সাগর দোয়ানী পিট্টিফাটায় বিদ্যুৎ সংক্রান্ত নির্মাণকাজ করতেন। তিনি শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি থাকার সেটে নিয়ে যান এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে পরিবারের সদস্য ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে দোয়ানী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।

পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ নবী বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলার প্রস্তুতি চলছে। আমি নিজেই ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি।’

Share Button

     এ জাতীয় আরো খবর