April 6, 2026, 6:44 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত
banglanews24.com

শুক্রবারের সকালে যশোরে বাড়িতে ঢুকে ছিনতাই

ইয়ানূর রহমান :

mostbet

যশোরের শহরের শংকরপুর বটতলা এলাকায় বাড়িতে ঢুকে মাদকাসক্ত
দূর্বৃত্ত কর্তৃক এক নারীর কাছ থেকে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী আনোয়ারা (৫৭) জানান, তার বাড়িতে ঢুকে আব্দুল কুদ্দুসের ছেলে নাহিদ (২২) ও আব্দুল মজিদের ছেলে নয়ন (২৩) নামের ২ মাদকাসক্ত দূর্বৃত্ত তার কাছে থাকা ঘর তৈরির জন্য রাখা ১ লক্ষ ২০ হাজার টাকা এবং গলার দেড় ভরি স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। এ সময় তারা কাঠের লাঠি দিয়ে আনোয়ারাকে আঘাত করে।

ভিকটিমকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি
করেন। বর্তমানে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুইজনই মাদকাসক্ত।#

Share Button

     এ জাতীয় আরো খবর