April 9, 2026, 8:05 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

যশোরে ১৭শ’৩০ পিছ ইয়াবাসহ আটক-৩

ইয়ানূর রহমান :

mostbet

যশোরে পৃথক অভিযানে মুড়লীর খাঁ পাড়ার কুখ্যাত এক মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তাদের কাছ থেকে ১৭শ’ ৩০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন ।

আটককৃতরা হলেন, যশোর শহরের মুড়লী খাঁ পাড়ার রফিকুল ইসলাম ও কক্সবাজারের টেকনাফ পশ্চিম সাতঘরিয়া পাড়ার দুই ভাই মিজানুর রহমান ও ফেরদৌস আহম্মেদ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন জানান, বুধবার সকালে নিজ এলাকা থেকে রফিকুলকে এক হাজার পিছ ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে মনিহার সিনেমা হল এলাকা থেকে ওই দুই ভাইকে আটক করা হয়েছে। তাদের কাছথেকে ৭শ’৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক আরেকটি মামলা করেছেন উপ পরিদর্শক এসআই শাহীন। তিনি আরও জানান, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের সহযোগিদের আটকের চেষ্টা চলছে।#

Share Button

     এ জাতীয় আরো খবর