April 9, 2026, 1:18 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মিঠাপুকুরে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মিঠাপুকুর প্রতিনিধি ঃ

mostbet

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত ছোট ভাইয়ের আকস্মিক হামলায় বড় ভাই নিহত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলার বড়বালা ইউনিয়ন এর বালাপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,বড়বালা ইউপির বালাপাড়া গ্রামের মরহুম মতিয়ার মিয়ার বড় ছেলে, আতিয়ার রহমান, কৃষি কাজ শেষ করে, বাড়ির উঠানে বিশ্রাম নেওয়ার জন্য বসে ছিলেন, এমন অবস্হায় তার আপন ছোট ভাই, মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত শরিফুল ইসলাম, হাতে থাকা কোদাল দিয়ে মাথায় আঘাত করে ও গলাতে কাঁচি দিয়ে জবাই করার উদ্দশ্যে আঘাত চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এলাকাবাসী’রা এ রকম ঘটনা দেখে, খুনি শরিফুল ইসলামকে আটক করেন এবং ঘটনাস্থলেই, এবং সাথে সাথেই মিঠাপুকুর থানা পুলিশকে অবগত করেন। উপস্থিত হন এবং শরিফুলকে গ্রেফতার করে ।

এলাকাবাসীদের ভাস্য মতে, খুনি শরিফুল ইসলাম দীর্ঘ দিন থেকেই মাদকাসক্ত ও মানসিক ভারসাম্য, খুনি শরিফুলের সাজানে সংসার ছিলো, তার দুজন সন্তান রয়েছে। গত রাতেই নাকী তার মেন্টালী অনেকটা বেড়ে গিয়েছিলো। শরিফুলের এরকম অবস্থা দেখে, তার বউ তাকে রেখেই অনেক আগেই বাবার বাড়িতে চলে গেছে।

মিঠাপুকুর থানার ওসি জানান, ঘটনার খবর পেয়ে, আমরা দ্রুত ঘটনাস্হলে পৌঁছে যাই, ও ঘাতক ভাইকে আটক করি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে, তবে পরিবার ও এলাকাবাসী দাবী অনুরোধ ছিলো লাশ না নিয়ে যাওয়ার জন্য। তবে ওসি বলেছেন থানা থেকে আইনী প্রক্রিয়া শেষে, পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে বলে আশ্বস্ত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর