April 9, 2026, 12:01 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

গাজীপুরে স্টুডিওতে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী, গ্রেফতার-১

ম এইচ শাহীন, গাজীপুর:

mostbet

গাজীপুরে ঝিলি স্টুডিওতে ছবি তুলতে গিয়ে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে স্টুডিও কর্মচারীর বিরুদ্ধে।

রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকার স্টুডিও ঝিলিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত ঝিলি স্টুডিওর কর্মচারী হাসান (২৮) পটুয়াখালীর নৌমালা এলাকার আবুল হোসেনের ছেলে।

ওই মাদ্রাসাছাত্রীর বাবা জানান, মাদ্রাসার কাজের প্রয়োজনে তার মেয়ে সন্ধ্যা ৭টার দিকে ওই স্টুডিওতে ছবি তুলতে যায়। কিন্তু আধা ঘণ্টা হয়ে গেলেও মেয়ে বাসায় ফিরে না আসায় তিনি নিজেই ওই স্টুডিওতে যান। স্টুডিওর মালিক সেখানে ছিলেন না। পরে তিনি তার মেয়েকে উদ্ধার করেন। এসময় স্টুডিও কর্মচারী হাসানকে আটকে বাসন থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার উপ- পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Button

     এ জাতীয় আরো খবর