April 13, 2026, 10:13 pm

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

টাঙ্গাইল সদর থানা ও ডিএসবি অফিস পরিদর্শন করলেন ডিআইজি

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইল জেলা পুলিশের সদর থানা ও ডিএসবি, টাঙ্গাইল বার্ষিক পরিদর্শন করলেন, এ কে এম আওলাদ হোসেন, ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল সদর থানা ও ডিএসবি, টাঙ্গাইল এর কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের করণীয়-বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিক নির্দেশনা প্রদান এবং বর্তমানে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ও পুলিশের ইমেজ সংকট কাটিয়ে উঠার জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সহিত কর্তব্য পালন করার নির্দেশনা প্রদান করেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।
তিনি পরবর্তীতে টাঙ্গাইল সদর থানা ও ডিএসবি, টাঙ্গাইল অফিসের গুরুত্বপূর্ণ বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি পুলিশ কর্মকর্তাদের সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত সহ সরকারি সকল সম্পদের সঠিক ব্যবহার ও গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ টাঙ্গাইল সদর থানা ও ডিএসবি, টাঙ্গাইলে কর্মরত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল
Share Button

     এ জাতীয় আরো খবর