April 10, 2026, 4:47 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

সেই সুবা কথিত প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করা হয়েছে তার কথিত প্রেমিক নওগাঁ পৌর এলাকার মুমিনের প্রতিবেশীর বাড়ি থেকে।

mostbet

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া থেকে তাকে উদ্ধার করে করে পুলিশ ও র‌্যাবের একটি চৌকস দল।

বিষয়টি নিয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী দৈনিক প্রাইভেট ডিটেকটিভকে জানান, ঢাকা থেকে সুবা মিসিং হয়েছে এমন একটি তথ্য আমাদের কাছে ছিলো। এবং সেই সুবা নওগাঁ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তার কথিত প্রেমিক মুমিনের বাসায় অভিযান চালানো হয়। সেই সময় মুমিন ও সুবাকে না পেয়ে মুমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করেন সুবা তাদের কাছেই রয়েছে। এরপর তাদের প্রতিবেশীর বাড়ি থেকে ঘাপটি মেরে থাকা সুবা ও মুমিনকে উদ্ধার করে পুলিশ এবং র‌্যাব-৫। এরপর র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে তাদের দুজনকে নেওয়া হয়।

খবরে জানা যায়, কিছু দিন আগে সুবার মায়ের ক্যানসারের চিকিৎসার জন্য বরিশাল থেকে সপরিবারে ঢাকায় এসে তার ফুফুর বাড়িতে উঠে।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবা জানিয়েছে টিকটকের সুবাদে মুমিনের সঙ্গে তার পরিচয় হয়। তাদের দুজনকে আরও জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর