April 9, 2026, 6:14 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

গণহত্যার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইয়াজ্জেম হোসেন রোমান

রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:

mostbet

পুলিশ প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান বলেন, এখনও থানা সহ উপজেলার বিভিন্ন দপ্তরে আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। আমি পুলিশ বাহিনী, আর্মি সহ উপজেলার প্রশাসনকে বলতে চাই।

আগামীকাল থেকে যদি থানা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে ছাত্র হত্যার মামলার আসামি আওয়ামী লীগের কাউকে যদি পাওয়া যায়। তবে শিবচরের জনগণকে সাথে নিয়ে বিএনপি নেতা কর্মীরা তাদেরকে প্রতিহত করবে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে জুলাই গণহত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি আরো বলেন, আমি প্রশাসনের ভাইদেরকে বলে রাখছি আপনারা সাবধান হয়ে যান আপনার থানা হচ্ছে সাংবিধানিক পোস্ট।

আপনার উপজেলা হচ্ছে সাংবিধানিক পোস্ট।
আপনি এটাকে আওয়ামী লীগের অফিস বানাতে পারেন না। আপনি আওয়ামী লীগের দালালি করতে পারেন না।

শিবচর পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হেমায়েত হোসেন খান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা বিএনপি’র (সাবেক) সভাপতি জাফর চৌধুরীর ও শিবচর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিলন হাওলাদার, শিবচর উপজেলা ছাত্রদলের সভাপতি তুরাগ খান সহ শিবচর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এর আগে শিবচরের কলেজ মোড় থেকে মানববন্ধনের একটি মিছিল নিয়ে সড়ক একাত্তর প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং সেখানেই সংক্ষিপ্ত আলোচনা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর