March 23, 2026, 1:24 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নীলফামারীতে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছাসে’ শীর্ষক আলোচনা সভা

মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার, নীলফামারীঃ
নীলফামারীতে জেলা তথ্য দপ্তরের উদ্যোগে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের ছমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা তথ্য কর্মকর্তা বায়েজীদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক ও ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম বক্তব্য দেন।
অন্যান্যের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা কমিটির সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর ও যুগ্ম আহবায়ক রইসুল ইসলাম অম্লান বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে হবে। তরুণরা যেভাবে আমাদের দেখিয়ে দিয়েছে এই আন্দোলনের উদ্দেশ্য লালন করতে হবে। তাহলে আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো।
জেলা তথ্য কর্মকর্তা বায়েজীদ হোসেন জানান, তারুণ্যের উৎসব ঘিরে ৫২দিনের কর্মসুচির অংশ হিসেবে নীলফামারীতে এই সভা অনুষ্ঠিত হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর