April 17, 2026, 4:48 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

মৌলভীবাজারে নবগঠিত সদর ও পৌর বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শেখ সাহেদ মিয়াঃমৌলভীবাজার

mostbet

মৌলভীবাজার জেলা বিএনপির অধিনস্ত মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি’র ত‍্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী দোসরদের পূর্ণবার্সেনের প্রতিবাদে মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর বিএনপি ঘোষিত আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে-মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর বিএনপি’র পদবঞ্চিত সর্বস্তরের নেতাকর্মীরা।

অদ্য ২৭ জানুয়ারি সোমবার চাঁদনীঘাট ব্রিজ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে সিকান্দার আলী সড়কের এসে শেষ হয়।

জানা যায়,মৌলভীবাজার সদর ও পৌর বিএনপির নবগঠিত কমিটিতে ত্যাগি ও নির্যাতিতদের বাদ দিয়ে আওয়ামীলীগের দোসরদের দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

মৌলভীবাজার জেলা বিএনপির অধিনস্ত কুলাউড়া উপজেলা, ও রাজনগর উপজেলায় একই ভাবে আওয়ামীলীগের দুসর ও দালালদের নিয়ে একতরফা কমিটি গঠন করেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক, নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক রাজা,সাবেক আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক, সাবেক সদর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মনোয়ার রহমান,
সদর উপজেলা বিএনপি সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক শেখ শাহাবুদ্দিন, সাবেক মৎস ও প্রানী বিষয়ক সম্পাদক আবুল হোসেন, সাবেক সদর উপজেলা বিএনপি নেতা আলম মিয়া,হেলাল মিয়া।

স্বেচ্ছাসেবক দল নেতা মামুনুর রশিদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সহ সভাপতি শেখ সাহেদ মিয়া, ইসহাক আহমদ রাহিন,মোজাম্মেল হক সাজু,সদস্য আবু তাহেল রানা,স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ সিরাজুল ইসলাম, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য সেজিম বকস প্রমুখ।

পিডিএন/সাহেদ মিয়া

Share Button

     এ জাতীয় আরো খবর