March 23, 2026, 2:11 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অগ্নিকান্ডে যুবলীগ নেতার মাসহ দুজনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা তার মাশেখ মেহরুন নেসা (৬৫) ও চাচী ফুলেছা বেগম (৬০) শ্বাসরুদ্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়।

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে মোস্তফাপুর গ্রামে তার নিজ বাড়িতে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান রাতে অগ্নিকুণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে থাকা শেখ মেহরুন নেসা ও ফুলেছা বেগম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্য চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরো জানান প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর