April 6, 2026, 8:01 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

হিলিতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

হিলি প্রতিনিধি

mostbet

দিনাজপুরের হাকিমপুর হিলিতে রাস্তার পাশে পরে থাকা (৬০) উর্ধ অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে হিলি বাজার থেকে সিপি রোডে যাওয়ার পথে জনৈক হুমায়ন কবিরের ফাঁকা জায়গা পৌর শহরের মাষ্টার পাড়া এলাকা থেকে এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সুজন মিঞা বলেন, গত তিন থেকে চার দিন যাবৎ এই অজ্ঞাত ব্যক্তি হিলি বাজার, রেলস্টেশন এবং আশ পাশের এলাকায় ঘুরিতেছিল। এতে স্থানীয়দের ধারণা মৃত ব্যক্তি একজন পাগল ছিলেন।

আজ দুপুরে পৌর শহরের মাষ্টার পাড়া এলাকায় জনৈক হুমায়ুন কবিরের ফাঁকা জায়গায় মৃত ব্যক্তি পরে কাতরাস ছিলো। ধারণা করা হয় তিনি যোহর এর নামাজের পরে মারা গেছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্হলে এসে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

যেহেতু মরদেহ শনাক্ত করা সম্ভব হয় নাই। তাই আমরা ইউডি মামলা করে পুলিশ ইনভেস্টকেশন অব পুলিশ (পিবিআই) এর দারা ফিংগার প্রিন্টের মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করবো।

Share Button

     এ জাতীয় আরো খবর