March 23, 2026, 2:10 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মৌলভীবাজারে পুবালি ব্যাংক’র ইসলামী কর্ণার উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি:

ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার শাখায় পূবালী ব্যাংক পিএলসি’র ‘ইসলামী কর্ণার’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে মুন্সিবাজার শাখায় ইসলামী কর্ণার উদ্বোধন করা হয়।

পুবালি ব্যাংক মুন্সিবাজার শাখার ম্যানেজার এম. ডি. রকিবুল হাসান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ফিতা ও কেক কেটে পূবালী ব্যাংক মুন্সিবাজার শাখার অভ্যন্তরে ইসলামী কর্ণার এর উদ্বোধন করেন পূবালী ব্যাংকের সিলেটস্থ সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সারোয়ার আলম।

এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক মৌলভীবাজারস্থ আঞ্চলিক ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান, শাখা ব্যবস্থাপকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় পূবালী ব্যাংক পিএলসি মুন্সিবাজার শাখায় ইসলামী কর্ণারের উদ্বোধন করা হয়েছে। পূবালী ব্যাংক ইসলামী কর্ণারের মাধ্যমে গ্রাহকরা শরিয়াহভিত্তিক অর্থনৈতিক সেবা লাভ করবেন। গ্রাহকরা হালাল অর্থনৈতিক লেনদেন করতে পারবেন। গ্রাহকরা ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবেন

Share Button

     এ জাতীয় আরো খবর