April 6, 2026, 4:35 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

একদিন বন্ধের পরে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু

হিলি প্রতিনিধি

mostbet

ভারতের অভ্যন্তরে পশ্চিমবঙ্গ সরকার অনলাইনে স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত দুই দিন থেকে পেঁয়াজ ও আলু আমদানি বন্ধ ছিলো আর এর কারনে মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১২ টার পর থেকে সকল প্রকার পণ্য রপ্তানী বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা।

বধুবার (২৭ নভেম্বর) অনলাইনে স্লট বুকিং চালু করায় সকাল ১১ টা ৩০ মিনিটে পেঁয়াজ বোঝাই ৫টি ট্রাক দেশে প্রবেশ করে।
এর মধ্য দিয়ে আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। তবে এ রিপোর্ট করা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হলেও আলু আমদানি হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানীকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি বলেন, ভারত থেকে অনলাইনে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ, আলু রপ্তানী করতে পারেনি ভারতীয় ব্যবসায়ীরা। এতে করে তাদের অনেক লোকসান হয়। যার কারনে তারা সকল পণ্য রপ্তানী বন্ধ করেছিলো। রাতে সমস্যার সমাধান হলে পুনরাই বুধবার ২৭ নভেম্বর সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে এখনো আলু আমদানি হয়নি। সকল সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলেও জানান তিনি।

হিলি কাস্টমেসর তথ্য মতে, চলতি সপ্তাহে ভারত থেকে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ মেট্রিকটন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ মেট্রিকটন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

উল্লেখ্য, ভারত থেকে আমদানি বন্ধের অযুহাতে বেড়েছে চাল, পেঁয়াজ ও আলুর দাম। দুই দিনের ব্যবধানে বেড়েছে জিরাশাইল ও সম্পাকাটারী চালের দাম। জিরাশাইল কেজি প্রতি ২ টাকা বেড়ে ৭০ টাকায় এবং সম্পাকাটারী ২ টাকা বেড়েছে ৬৮ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সাথে বেড়েছে ভারতীয় পেঁয়াজ ও আলুর দাম। পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৮০ টাকা এবং ভারতীয় আলু কেজি প্রতি ১২ টাকা বেড়ে ৭০ টাকা দরে বিক্রি হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর