March 30, 2026, 8:33 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

চিলমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩জন কে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে, তিন জনকে দশ দিনের (প্রতেকে ১০ দিন করে) জন্য বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের, ফকিরেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, আনোয়ারুল ইসলাম (৩২), অপিজল ইসলাম (৩৫) ও হাবিবুর রহমান (১৯)। সকলেই উলিপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। আরও বলেন আজকে তিন জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন ও পুলিশ সদস্য।

Share Button

     এ জাতীয় আরো খবর