March 30, 2026, 8:42 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

শহীদ আব্দুল্লাহ’র কবর জিয়ারত এবং তার পরিবারকে শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির  সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত

বেনাপোল থেকেএনামুলহকঃ

বেনাপোলের শহীদ আব্দুল্লাহ’র কবর জিয়ারত এবং তার পরিবারকে শ্রদ্ধা নিবেদন করলেন, বাংলাদেশ জাতীয়বাদীদল বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক  অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার(২৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বেনাপোল পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের বড়আঁচড়া গ্রামে সমাহিত শহীদ আব্দুল্লাহ’র কবরের পাশে যান এবং গ্রামবাসীসহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে কবর জিয়ারত করেন।

 এর আগে শহীদ আব্দুল্লাহ’র পিতা-মো.আব্দুল জব্বার ও মাতা-মারিয়া বেগম এর সাথে দেখা করেন এবং তাদের খোঁজ-খবর নেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সান্ত্বনা দেন এবং সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন।

এ সময় তার সাথে ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক খায়রুল জামান মধু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির,কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু,বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন,বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি-মো.আতিকুজ্জামান সনি,সাধারণ সম্পাদক-মো.আবু তাহের ভারত,শার্শা উপজেলা যুবদলের আহবায়ক-মোস্তাফিজ্জোহা সেলিম,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম  আহবায়ক শহিদুল ইসলাম শহিদ,উলাশী ইউনিয়ন বিএনপি’র সদস্য বেনাপোল শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী,বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব- রায়হানুজ্জামান দিপু, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম,বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন,পৌর যুবদলআহবায়ক-মোস্তাফিজুর রহমান বাবু,যুবদল নেতা ইউনুস আলী, শার্শা ছাত্রদল আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন,বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক-আরিফুল ইসলাম আরিফ,শহীদ আব্দুল্লাহ’র মামা ইসরাইল সরদার,ইদ্রিস আলী ইদু,ইয়াকুব আলী,একরামুল,ইব্রাহীম, সহ গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Share Button

     এ জাতীয় আরো খবর