March 29, 2026, 4:02 pm

সংবাদ শিরোনাম
ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উদ্ভট অঙ্গভঙ্গিতে ইঙ্গ-বঙ্গ ভাষার মিশ্রণ করছে

হানিফ সংকেত:

আজকের এই দিনে বিশেষভাবে মনে পড়ছে প্রভাতফেরির সেই গানটির কথা ‘মৃত্যুকে যারা তুচ্ছ করিল ভাষা বাঁচাবার তরে/আজিকে স্মরিও তারে’।

অথচ ইদানিং আমাদের সত্তায়-মননে যেভাবে পরজীবী হবার চাষ চলছে, নিজের ভাষা ভুলিয়ে, হিন্দি-ইংরেজি গুলিয়ে শিশুদের যে অপভাষা গেলানো হচ্ছে তার পরিণতি খুব ভালো নয়।

টিভিতে, ছবিতে, বিশেষ করে কিছু কিছু এফএম রেডিওতে বাংলা ভাষা যেন সহশিল্পীর মত, সহ-ভাষা হয়ে দাঁড়িয়েছে। আবার কিছু কিছু টিভি নাটক দেখলে মনে হয় সেখানে ভাষা বিকৃতির প্রতিযোগিতা চলছে।

ইদানিং অনেককেই দেখা যায় উদ্ভট অঙ্গভঙ্গিতে ইঙ্গ-বঙ্গ ভাষার মিশ্রণে ভিনদেশি সংস্কৃতির চর্চা করছে। যা অত্যন্ত পীড়াদায়ক। আসলে ভাষা যখন শিকড় হারিয়ে ভাসমান হয় অর্থাৎ ভাসে তখন অনেক জঞ্জালও ভেসে আসে, আমাদের সেইসব জঞ্জাল থেকে মুক্ত থাকতে হবে।

যেই মহান শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা, তাদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।

(ফেসবুক থেকে সংগৃহীত)

Share Button

     এ জাতীয় আরো খবর