March 30, 2026, 1:51 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

সিলেটের ওসমানীনগরস্থ সৈয়দপুর থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

সিলেটের ওসমানীনগরস্থ সৈয়দপুর থেকে ১১,২৩৫ পিস ইয়াবা ও একটি কার সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

বুলবুল আহমেদ:(নবীগঞ্জ)হবিগঞ্জ

গোপন সংবাদের ভিত্তিতে সিলেট র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল গতকাল সোমবার (১৮ নভেম্বর) সন্ধা ৭টা ৪৫ মিনিটের সময় সিলেট জেলার ওসমানীনগর থানার সৈয়দপুর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি প্রাইভেট কার তল্লাশী করে ১১ হাজার ২শ ৩৫ পিস ইয়াবা উদ্ধারপূর্বক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী ফেনী জেলা ও থানার উত্তর ফরহাদ নগর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ নুরুল আফসার (৪৮)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(গ)/৩৮ ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।

Share Button

     এ জাতীয় আরো খবর