March 30, 2026, 7:24 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

সিলেটে ২ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

বিশেষ প্রতিবেদকঃ

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দুপুরে বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাশ্মীরি হাজী শাল, শাড়ি, থ্রি পিস, মাই ফেয়ার ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, শীতের কম্বল, সাবান, সার্ফ এক্সেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ৫৭০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে ধারাবাহিক অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানি মালামালগুলোর বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর