March 30, 2026, 7:04 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

ঘোড়াঘাটে শ্বাসরোধে যুবককে হত্যা স্ত্রী আটক

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে সুজন চৌধুরী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবককে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এমন অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার সময় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ।

নিহত সুজন চৌধুরী কুলানন্দপুর গ্রামের হংসলাল চৌধুরীর ছেলে। অপর দিকে অভিযুক্ত স্ত্রী হলেন দুলী রানী। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শ্রী সিধুর মেয়ে।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার সময় নিহত সুজনের বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বের হয়। কাজ শেষে ঘরে ফেরার সময় দেখতে পায় বাড়ির পাশের বাঁশঝাড়ে অন্ধকারে তার ছেলের বউ দুললী রানী দাঁড়িয়ে আছে। শশুরকে দেখে সে নিজেকে আড়াল করার চেষ্টা করে। পরে শশুরের সন্দেহ হলে সে ঘরে গিয়ে দেখতে পায় তার ছেলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বিছানায় পড়ে আছে।

ছেলের নাম ধরে ডাকলে কোন সাড়া শব্দ না পাওয়ায় সে চিৎকার করে। পরে আশপাশের বাড়ির লোকজন তার চিৎকার শুনে এগিয়ে আসে এবং স্ত্রীকে আটক করে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ্অভিযুক্ত স্ত্রী দুলী­ রাণীকে থানায় নিয়ে যায়।

নিহতের সুজনের বাবা হংসলাল বলেন, “আমার ছোলেক (ছেলেকে) মারা ফেলাছে। হামি ঘরের যায়া দেখি হামার সোনা খাটের উপর পরে আছে। হামার ব্যাটার (ছেলের) বউ ওড়না দিয়া পেঁচা হামার ব্যাটাক মারছে।”

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “ধারণা করা হচ্ছে শ্বাসরোধে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ আমরা উদ্ধার করেছি। পরিবারের অভিযোগ থাকায় সন্দেহভাজন হিসেবে নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

Share Button

     এ জাতীয় আরো খবর