March 20, 2026, 9:20 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

উলিপুরে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। মারা গেছে গরু, ছাগল ও হাঁস-মুরগী। এতে অন্তত আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে। মঙ্গলবার (০৭ মে) রাত দেড়টায় উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব বজরা কানিপাড়া এলাকার আব্দুল মতিনের গোয়ালঘরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত দছিজল হকের ছেলে আব্দুল মতিন গোয়ালঘরে প্রতি রাতের মতো মশার কয়েল জ্বালান। গভীর রাতে মশার কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুন ধরে। আগুন দ্রুত গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ীর লোজনের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই আব্দুল মতিনের দুইটি গরু, দুইটি ছাগল, ১২টি হাঁস ও ১৭টি মুরগী পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়াও একটি বাছুর গরুর শরীরের অধিকাংশ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত আব্দুল মতিন কান্নাজড়িত কণ্ঠে জানান, তার অন্তত আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গরু, ছাগল ও হাঁস-মুরগী বিক্রয় করে আমার সংসার চলতো। এখন আমি কি দিয়ে সংসার চালাবো।

স্থানীয় ইউপি সদস্য নূর আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই দুর্ঘটনায় আব্দুল মতিনের অন্তত আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গভীর রাতেই আগুন লাগায় এলাকাবাসী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার কারণে ফায়ার সার্ভিসকে কোন খবর দেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান বলেন, আমি ক্ষতিগ্রস্ত পরিবারকে আবেদন করতে বলেছি। আবেদন পেলে উপজেলা প্রশাসন থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে

Share Button

     এ জাতীয় আরো খবর