April 6, 2026, 11:49 pm

mostbet
সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আবারও খুন

দীপন বিশ্বাস , কক্সবাজার::
কক্সবাজারের উখিয়ায় আবারও রোহিঙ্গা ক্যাম্পে হাফেজ সৈয়দ আলম (২৮) নামে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।
নিহত যুবক উখিয়ার ক্যাম্প-৮ ওয়েষ্ট ব্লক এ/৫০ এর নুর ইসলামের ছেলে।
রবিবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েষ্ট ব্লকে এঘটনা ঘটে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে উখিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রবিবার দিবাগত রাতে সেহেরি খাওয়ার সময় ৮/১০জনের একটি সন্ত্রাসী দল হাফেজ সৈয়দ আলমকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, নিহত হাফেজ সৈয়দ আলম সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিল, এ কারনে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
পরে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএনের সহায়তায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর