March 23, 2026, 1:01 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মেট্রোরেলের উদ্বোধন ঘিরে ‘নৌকা’ স্লোগানে মুখরিত উত্তরা

অনলাইন ডেস্ক:-

বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ পতাকা উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করবেন কাঙ্ক্ষিত এ প্রকল্পের।

সরেজমিন দেখা গেছে, মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে উত্তরা মেট্রোরেল স্টেশনের আশপাশের এলাকা বিরাজ করছে সাজ সাজ রব। নৌকা নৌকা স্লোগান মুখরিত পুরো উত্তরা।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিতে ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে উত্তরার দিয়াবাড়িতে মানুষের ঢল নেমেছে। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে হাজির হচ্ছেন উত্তরা ১৫ নম্বর সেক্টরে। তাদের মাথায় টুপি ও হাতে জাতীয় পতাকা।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও জড়ো হয়েছেন উদ্বোধনী এলাকার আশপাশে।

উদ্বোধনী অনুষ্ঠানে এরিয়াল ভিডিও প্রদর্শনী ও থিম সং পরিবেশনার আয়োজন থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির বক্তব্য দেবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

উদ্বোধনের পর স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে। বৃহস্পতিবার থেকে যাত্রীরা ট্রেনে যাতায়াত করতে পারবেন। প্রতিটি ট্রেন প্রথম কয়েক দিনের জন্য প্রতিটি প্ল্যাটফর্মে ১০ মিনিট যাত্রীদের জন্য অপেক্ষা করবে কারণ নগরবাসী এই নতুন পরিবহন ব্যবস্থার সঙ্গে পরিচিত নয়।

Share Button

     এ জাতীয় আরো খবর