March 23, 2026, 11:48 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মেট্রোরেলের যাত্রীদের নিরাপত্তায় থাকবে পুলিশ: ডিএমপি

অনলাইন ডেস্ক:-

মেট্রোরেলে চলাচলকারী যাত্রীসহ সবার নিরাপত্তায় থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরা ১৫নং সেক্টরে (দিয়াবাড়ি) মেট্রোরেল ডিপোর সামনে নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ডিএমপি কমিশনার বলেন, এমআরটি নিরাপত্তা বাহিনীর বিষয়ে এরই মধ্যে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেটি মন্ত্রিপরিষদে পাসের অপেক্ষায় রয়েছে। এর আগ পর্যন্ত ডিএমপি পুলিশ সদস্যরা মেট্রোরেলে নিরাপত্তায় কাজ করবে।

তিনি বলেন, ঢাকায় যানজটকে এড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলে নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। পাশাপাশি এখানে একটি জনসভায় অংশ নেবেন তিনি। এজন্য এ এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের উদ্বোধনে বহু ভিভিআইপি এখানে আসবেন। তাদের নিরাপত্তা ও যাতায়াত যেন নির্বিঘ্নে হয় সেজন্য ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

Share Button

     এ জাতীয় আরো খবর