March 23, 2026, 12:39 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

স্বাধীনতার আদর্শ বিরোধীরা অপকর্ম চালিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শ বিরোধীরা; জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তি যাদের দোসর, তারা ষড়যন্ত্রমূলক অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, আমরা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। সামনে আরো কঠিন চ্যালেঞ্জ। শান্তিপূর্ণ যে কোনো আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলার শক্তি-সামর্থ্য আওয়ামী লীগের আছে।

পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুর্নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে সচিবালয়ে এসে শুভেচ্ছা জানায় বিভিন্ন দফতর ও সংস্থার লোকজন ও ব্যক্তিরা।তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। বিদেশিরা কেন এ ব্যাপারে কথা বলেন। এর মাধ্যমে জাতিকে ছোট করা হয়।

সেতুমন্ত্রী বলেন, বৈশ্বিক কঠিন পরিস্থিতিও আমাদের বিবেচনায় রাখতে হবে। করোনাভাইরাসের নতুন ধরনের চ্যালেঞ্জ রয়েছে সামনে। আমাদের অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, বিরোধীদলের আন্দোলনের চ্যালেঞ্জের পাশাপাশি প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার এবং ভিশন ২০২১-এর লক্ষ্য বাস্তবায়নে আওয়ামী লীগকে সংগঠিত ও সুশৃঙ্খল করার লক্ষ্যে আমাকে কঠিন দায়িত্ব দেওয়া হয়েছে। আজকের (সোমবার) মধ্যেই আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর