March 30, 2026, 4:28 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হলেন-রংপুর সিটির ৩০নং ওয়ার্ডের তোতা

রংপুর ব্যুরো
রংপুর সিটি করপোরেশন (রসিক)  ৩০নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর
হয়েছেন সাবেক কাউন্সিলর, রংপুর মহানগর আওয়ামীলীগ-এর সাংগঠনিক সম্পাদক মো.
জাহাঙ্গীর আলম তোতা।
১১ ডিসেম্বর, রোববার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন রিটার্রিং
কর্মকর্তা মো: আব্দুল বাতেন।
নির্বাচন রিটার্রিং কর্মকর্তা মো: আব্দুল বাতেন জানান, ৩০নং ওয়ার্ডে সাধারণ
কাউন্সিলর পদে জাহাঙ্গীর আলম তোতা ও মালেক নিয়াজ আরজু মনোনয়নপত্র জমা দেন।
১ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ২ জনের প্রার্থীতা বৈধ হয়। নাশকতার মামলার
আসামিসহ বিভিন্ন তথ্য গোপনের অভিযোগ এনে জাহাঙ্গীর আলম তোতা প্রতিদ্বন্দ্বী
প্রার্থী আরজুর মনোনয়নপত্র বাতিল চেয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন।
আপিল শুনানিতে আরজুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, ৩০নং ওয়ার্ডে আর কোনো প্রার্থী না থাকায় একমাত্র বৈধ প্রার্থী
হিসেবে জাহাঙ্গীর আলম তোতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর ঘোষণা করা হয়। এ
নিয়ে আদেশ জারি করা হয়েছে। ৩০নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে না।
রসিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২
লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। রসিক নির্বাচনে
২২৯টি কেন্দ্রে আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পযর্ন্ত
ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর