March 23, 2026, 5:08 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগে আরো সতর্ক হতে হবে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক:-

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এইচএসসি বাংলা প্রথম পত্রের প্রশ্নে সাম্প্রদায়িক উসকানিমূলক প্রশ্নকর্তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে। তদন্ত রিপোর্ট আসার পর আমরা সিদ্ধান্ত নেব। প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগে আরো সতর্ক হতে হবে।

বুধবার জাতীয় জাদুঘরে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এবারের এইচএসসির বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে যে বিতর্ক উঠেছে তা আমরা চিহ্নিত করেছি। এ বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। প্রশ্ন সেট করেছেন কারা, প্রশ্ন মডারেট করেছেন কারা এসবও জানানো হবে। এটা কী অবহেলাজনিত না এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সেই বিষয়ে তদন্ত চলছে। অবহেলা হোক বা ইচ্ছাকৃত, কোনটিই ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি আরো বলেন, প্রশ্ন একজন সেট করেন, আরেকজন মডারেট করেন। এরপর পরীক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত এটা কারো দেখার সুযোগ থাকে না। প্রশ্নকর্তা ও মডারেটরকে বিভিন্ন প্রশিক্ষণ, নির্দেশিকা দেওয়া হয়। এরপরও কেউ যদি এটা করেন তা চরম অবহেলা অথবা ইচ্ছাকৃত।

ডা. দীপু মনি বলেন, প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের আরো সতর্ক হতে হবে। সব বোর্ডকে আরো সতর্ক হতে হবে। আমাদের সিস্টেমে সেটা আরো ভালো করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর