April 7, 2026, 3:38 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

চূড়ান্ত পর্যায়ে অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট নির্মাণ শুরু:রূপপুর বিদ্যুৎকেন্দ্র

নিউজ ডেস্কঃ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের কংক্রিট ঢালাইয়ের কাজ সম্প্রতি শুরু হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশনের (রোসাটম) প্রকৌশল বিভাগের অঙ্গসংস্থা ট্রেস্টরোসম এই কাজ বাস্তবায়ন করছে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

mostbet

এটমস্ত্রয় এক্সপোর্ট (এএসই)-এর ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি ডেইরি বলেন, স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা অবকাঠামো নির্মাণের চূড়ান্ত ধাপের কাজ শুরু হয়েছে। প্রথম ইউনিটে কাজের অভিজ্ঞতা ব্যবহার করে আমরা আরো কার্যকরভাবে কংক্রিট ঢালাই সম্পন্ন করতে পারবো বলে আশা করছি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় অভ্যন্তরীণ নিরাপত্তা কনটেইনমেন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি রিঅ্যাক্টর কক্ষকে সুরক্ষা প্রদান করে এবং এর মধ্য দিয়েই বিভিন্ন পাইপলাইন প্রবেশ করে। এছাড়া অভ্যন্তরীণ কন্টেনমেন্টে স্থাপিত হয় পোলার ক্রেন, যা রিঅ্যাক্টরের সার্ভিসিং এর সময় ব্যবহৃত হয়ে থাকে।

রূপপুর প্রকল্পে ৩+ প্রজন্মের দুটি রুশ ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপিত হবে। যেগুলো সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম জেনারেল কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ।

Share Button

     এ জাতীয় আরো খবর