April 23, 2026, 6:07 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

তানোরের যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

এস আর সোহেল রানা(রাজশাহী)তানোর,প্রতিনিধিঃ
  সারা দেশের ন্যায় রাজশাহীর   তানোর উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহন কারীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
আলোচনা সভায়  উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভুমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষার্থীরা। পরে চিত্রাংন প্রতিযোগীতায় বিজয়ীদের সাঝে পুরুস্কার বিতরণ ও বিশেষ দোয়া মোনাযাত করা হয়।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ৭ টি ইউনিয়ন দুটি পৌরসভায় প্রতিটি  ওয়ার্ডে শোক সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মাঈনুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ কুমার সরকার সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও  উপজেলার চাপড়া মহিলা ডিগ্রি কলেজ, আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজ, তানোর কৃষি কলেজ, তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করা হয়। #
Share Button

     এ জাতীয় আরো খবর