April 23, 2026, 3:04 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

তেলের দাম বৃদ্ধি কৃষিতে প্রভাব ফেলবে না: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

mostbet

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের হাতে বিকল্প আর কোনো উপায় ছিল না। তেলের দাম বৃদ্ধির ফলে কৃষি উৎপাদনে কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, কৃষকদের জন্য ভর্তুকির কথা ভাবছে সরকার। কিন্তু বিরোধী দল বিষয়টি না বুঝেই সরকারের বিরুদ্ধে এখন অপপ্রচারে নেমেছে।

রোববার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কৃষি উৎপাদন বৃদ্ধি বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের রিজার্ভ আছে। তবে বিশ্বে চলমান অস্থিরতা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হলে দেশে এর প্রভাব পড়বে।

কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণ ও রফতানিযোগ্য করার বিষয়ে আবদুর রাজ্জাক বলেন, পূর্বাঞ্চলে একটি আধুনিক হিমাগার ও প্যাকেজিং কারখানা চালু করা হবে।

কৃষিমন্ত্রী বলেন, তেলের দাম বৃদ্ধিতে দেশের চলমান মেগা প্রকল্পগুলো কিছুটা ধীরগতি হতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও কমে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহাজাহান কবির।

Share Button

     এ জাতীয় আরো খবর