April 7, 2026, 5:11 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

পাবলিক টয়লেটের সামনে মৃত্যু সন্তান প্রসব করলেন প্রসূতি

রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধিঃ

mostbet

পটুয়াখালীতে ইউনিয়ন কমিউনিটি মেডিকেল কর্মকর্তার স্ত্রী ও পল্লী চিকিৎসকের অবহেলায় পাবলিক টয়লেটের সামনে সন্তান প্রসব করেছে এক প্রসূতি মা। ‍তবে সন্তানটি মৃত অবস্থায় জন্ম নিয়েছে।
বুধবার (২৭ জুলাই) বিকালে গলাচিপা উপজেলার হরিদেবপুর ফেরিঘাট সংলগ্ন পাবলিক টয়লেটের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই প্রসূতি মা রিমা আক্তার (২২) সুস্থ আছেন এবং তিনি বাড়িতে রয়েছেন।
রিমার শাশুড়ি পারভিন বেগম জানান, রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের বউ বাজার এলাকার বিপ্লবের স্ত্রী রিমা আক্তার। আজ সকালে বাড়িতে বসে তার প্রসব যন্ত্রণা শুরু হয়। এ সময় স্বজনরা প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসক সবুজকে বাড়িতে নিয়ে আসে। সবুজ তার প্রেসার মেপে চিকিৎসা দিতে অপরাগতা প্রকাশ করে চলে আসেন।
পরে চরমোন্তাজ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কমিউনিটি মেডিকেল কর্মকর্তা সমীর ভূঁইয়ার স্ত্রী লাবনী রানীকে তাদের বাড়িতে নিয়ে আসেন। প্রথমে প্রসূতি রিমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরমাল ডেলিভারি করাবে বলে। এরপরে প্রায় ৬ ঘণ্টা যাবত চেষ্টা অব্যাহত রাখেন।
রিমার স্বজনরা বার বার তাকে চিকিৎসা বন্ধ রাখতে বললেও তিনি তার চেষ্টা অব্যাহত রাখেন। পরে রিমার অবস্থার অবনতি দেখে স্বজনরা জোর পূর্বক তাকে স্পিডবোড যোগে গলাচিপা নিয়ে যান। সেখান থেকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হরিদেবপুর খেয়া ঘাটের পাবলিক টয়লেটের সামনে রিমা সন্তান প্রসব করেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক অনুতোষ দাস নবজাতককে মৃত ঘোষণা করেন।

 

Share Button

     এ জাতীয় আরো খবর