March 23, 2026, 4:32 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পেঁয়াজ আমদানি বন্ধ থাকায়:দেশীয় পেঁয়াজ দখল করে নিয়েছে হিলি বন্দরের খুচরা বাজারে

হিলি প্রতিনিধি||
ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশীয় পেঁয়াজ দখল করে নিয়েছে দিনাজপুরের
হিলি বন্দরের খুচরা বাজারে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা কমতে শুরু করেছে।দেশীয়
পেঁয়াজ এখন ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বন্দর বাজার ঘুরে দেখা গেছে,ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় হিলি বাজারের
আড়ৎগুলো দখল করেছে দেশীয় পেঁয়াজ। প্রতিকেজি পেঁয়াজ বিক্রয় হচ্ছে ২৮ থেকে ৩০
টাকা কেজি দরে
বাজারের খুচরা বিক্রেতা বলেন,ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কারণে দেশী
পেঁয়াজের দাম কখনো বাড়ছে আবার কখনো কমছে। গত কয়েক দিনের তুলনায় দাম
কিছুটা কমেছে। বাজারে পেঁয়াজ প্রকার ভেদে ২৮ থেকে ৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
আর এখন বন্দর বাজারে খুজেই পাওয়া যাচ্ছে না ভারতীয় পেঁয়াজ।
পেঁয়াজ আমদানিকারকরা বলেন,ইমপোর্ট পারমিট (আইপি) মেয়াদ শেষ হওয়ায় হিলি
স্থলবন্দর দিয়ে ঈদুল ফিতরের পর থেকে ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে।কিন্তু দেশি
পেঁয়াজ বাজারে সরবরাহ বাড়ার কারণে দাম কমে আসছে। তবে ভারতীয় পেঁয়াজের
আমদানি শুরু হলে দাম আরও কমে আসবে।

Share Button

     এ জাতীয় আরো খবর