March 23, 2026, 5:02 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মৌলভীবাজার জেলায় এক হাজার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি||-
মৌলভীবাজার জেলায় ১ হাজার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর
পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২ জুন ) সকাল ৯টায় শুরু হওয়া এ ভোট গ্রহন চলে দুপুর ১ টা পর্যন্ত। ভোটকেন্দ্রে ক্ষুদে
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নাওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামছুন্নাহার বেগম জানান, ১শ ৬৬জন
ক্ষুদে ভোটাররা সকাল থেকে লাইনে দাড়িঁয়ে তাদের ভোট প্রয়োগ করেন। তিনি আরো জানান, ছাত্র
তামিম খাঁনকে নির্বাচন কমিশনার করে ‘জাতীয় নির্বাচনের মতো এ নির্বাচনেও প্রিজাইডিং
অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার,পুলিশ ও আনসার নিয়োগ দেওয়া হয়েছে।
মৌলভীবাজার জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো: সামছুল ইসলাম জানান, প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া
শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলী অজর্ন আর গণতান্ত্রিক মানসিকতা গড়ে তোলার প্রয়াসে সারা দেশের
সাথে মৌলভীবাজারেও নির্বাচিত প্রাথমিক বিদ্যালয় গুলোতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরো বলেন,মুদ্রিত ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা, নির্ধারিত বুথ তৈরি করে
নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে এ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন নেয়া হয় ।

Share Button

     এ জাতীয় আরো খবর