March 19, 2026, 5:35 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

ইভিএম ম্যানুপুলেট করা ভার্চুয়ালি অসম্ভব : জাফর ইকবাল

২৫ মে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, প্রযুক্তিগতভাবে ইলেট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভার্চুয়ালি ম্যানুপুলেট করা অসম্ভব। অধ্যাপক জাফর ইকবাল বলেন, ইভিএম ব্যবহার করা শুরুর আগে দেখে নেওয়া সম্ভব এটার ভেতরে কী আছে। কেউ বিশ্বাস করবে কি না সেটা তার ওপর নির্ভর করে। আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনারা যদি আপনাদের মতো করে নির্বাচন করতে পারেন নতুন নির্বাচন কমিশন তৈরি করে, তাহলেও আপনারা এই মেশিনটা ব্যবহার করেন। এতে আপনাদেরই লাভ হবে। জাফর ইকবাল বলেন, আমি বলেছিলাম, খুলে দেখান সার্কিটগুলো। ইভিএমের ভেতরে আইসিগুলো যেভাবে বসানো আছে, সেখানে ভেতরে ঢুকে ম্যানুপুলেট করা ভার্চুয়ালি অসম্ভব। বিষয়টি কেউ বিশ্বাস করবে কি না সেটা তার ব্যাপার, বা তাদের রাজনৈতিক ব্যাপার। আমি টেকনিক্যাল জিনিসটা বলছি। টেকনিক্যাল পয়েন্ট থেকে এর ভেতরে ম্যানুপুলেট করার কোন সম্ভাবনা নেই বললে চলে।
Attachments area
Share Button

     এ জাতীয় আরো খবর