March 22, 2026, 6:16 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সিলেট নগরী থেকে পানি নামছে, গ্রামাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না !

গত ৫/৬ দিন আগে যে সকল সড়কে পানি ছিল এবং ওই সড়কগুলোতে নৌকা দিয়ে চলাচল করতে হয়েছে। বর্তমানে এসব সড়কে আর পানি নেই চেনা সড়কগুলে ভেসে ওঠল।২৪ মে মঙ্গলবার সিলেটের উপশহরের প্রধান সড়কে সরেজমিনে গেলে দেখা গেছে একেবারে পানিহীন সড়ক ভেসে ওঠেছে। আবাসিক এলাকাগুলোর সড়ক থেকে পানি নেমে যায়। ২/৩টি নিচু এলাকা ছাড়া সিলেট নগরীর বেশিরভাগ এলাকা থেকেই পানি নেমে গেছে। মঙ্গলবার সকালে তালতলা এলাকায় দেখা গেছে, পুরো পানিশূন্য সড়ক। এসব এলাকার বাসাবাড়ি থেকেও পানি নেমে গেছে। অথচ তালতলার বিভিন্ন এলাকায় দিন ৫/৭ দিন আগেও কোমর পানি ছিল। গত ১১ মে থেকে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আর নগর তলিয়ে যেতে শুরু করে ১৬ মে থেকে। প্রায় ৮ দিন পর সিলেট নগরী থেকে নামলো পানি। ১৪ দিন পর সিলেটে সুরমা নদীর পানিও বিপৎসীমার নিচে নেমেছে। সকাল থেকে সুরমার পানি সিলেট পয়েন্টে বিপৎসীমার প্রায় ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সিলেট পয়েন্টে কমলেও কানাইঘাটে সুরমার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর কুশিয়ারা নদীর পানি এখনও সবকটি পয়েন্টেই বিপদসীমার উপরে আছে। সিলেট নগরীর পানি দ্রুত কমলেও গ্রামাঞ্চলের বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না। জেলার ১২ টি উপজেলায় এখনও পানিবন্দি রয়েছেন কয়েক লাখ মানুষ। পানি কমলেও দুর্ভোগ কমছে না নগরবাসীর। পানি নেমে যাওয়া এলাকায় ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। পানিতে অনেকের বাসাবাড়ির আসবাবপত্র ও দোকানের মালামাল নষ্ট হয়েছে। পানি নেমে যাওয়ার পর থেকেই বাসা-বাড়ি পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন অনেকেই। সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিলেট নগরীর ২৭ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ওয়ার্ডই জলমগ্ন হয়ে পড়েছিলো। এখন ২/১টি এলাকা বাদে সব জায়গা থেকেই পানি নেমে গেছে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, পানি নেমে যাওয়ার পর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখার দল গঠন করে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। সেই সঙ্গে মশা-মাছি ও কীটপতঙ্গ নিধনের জন্য ওষুধ ছিটানো এবং ময়লা দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ছিটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী জানান, পানি নামার পর নিজেরদের বাসাবাড়ি নিজেরাই পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন সহযোগিতা করবে। পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানিয়েছেন, বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি দ্রুত নেমে যেতে শুরু করেছে। এই ধারা অব্যাহত থাকলে খুব শ্রীর্ঘই পুরো জেলার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে

Share Button

     এ জাতীয় আরো খবর