March 22, 2026, 7:00 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জৈন্তা গোয়াবাড়িতে বন্ধু সভা ও তরুণ উদ্যোক্তা সম্মাননা অনুষ্টিত।

এম এম রুহেল জৈন্তাপুর সিলেট প্রতিনিধি :সিলেটের প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে জৈন্তাপুরে তরুণ উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হয়। ২৫ মার্চ শুক্রবার প্রথম আলোর সিলেট বন্ধু সভার আয়োজনে জৈন্তাপুরস্থ লতুবের এগ্রো ফার্মে বার্ষিক বনভোজন পালিত হয়। সিলেট বন্ধু সভার সভাপতি হুমাইরা জাকিয়া পুতুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অন্তর শ্যামের সঞ্চালনায় দিনব্যাপী আনন্দ আয়োজন খেলাধুলা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টায় লতুবের এগ্রোফার্ম জৈন্তাপুরে বন্ধু সভার খেলাধুলার পুরস্কার বিতরণ ও তরুণ উদ্যোক্তা ফসসল খংলাকে সম্মাননা প্রদান করা হয়। এসময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. খায়রুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক কাজী শাহেদ আহমদ, নিখিল চন্দ্র রায়, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, প্রথম আলোর সিলেটের ফটোসাংবাদিক আনিস মাহমুদ, সিলেট বন্ধু সভার উপদেষ্টা তামান্না ইসলাম, প্রথম আলোর রিজোনাল মার্কেটিং সেলস আকাশ শাহা, যুগ্ম-সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সংবাদ কর্মী মো. সাজ উদ্দিন সাজু, ফটোগ্রাফর মইনুল ইসলাম এবং প্রথম আলোর সিলেট বন্ধু সভার সদস্যরা। পরে অতিথিরা তরুন উদ্যোক্তা ফয়সল খংলাকে সম্মাননা স্মারক এবং তামান্না ইসলামের উচ্চতর শিক্ষার গ্রহনের জন্য প্রবাস যাত্রা উপলক্ষে স্মারক প্রদান করা হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর