March 20, 2026, 8:35 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মধুপুরে ইসলামিক ফাউণ্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে ইসলামিক ফাউণ্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামের প্রচার প্রসারে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২২ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার আঃ আলিম, মুফতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামিক ফাউণ্ডেশনের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলম খান আবু বলেন ১৯৭১ সালের ২২শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ইসলামিক ফাউণ্ডেশন গঠন করেন। তার এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠান সন্চালনায় ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন মধুপুর এর এম সি মাওলানা সোলাইমান কবির।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর