March 19, 2026, 5:20 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২২ পালিত

স্টাফ রিপোর্টার: বিভাগীয় নগরী রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা”। এ উপলক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ আসিব আহসান গতকাল মঙ্গলবার সকালে ফিতা কেটে এ দিবসের শুভসূচনা করেন।
দিবসটি উপলক্ষে জেলাপ্রশাসক সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল ওয়াহাব ভুঞা। বিশেষ অতিথি পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলিম মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

রংপুর ব্যুরো

Share Button

     এ জাতীয় আরো খবর