April 13, 2026, 2:37 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

বিশ্বব্যাপী টিকাকরণ অব্যাহত থাকলেও করোনার লাগাম টেনে ধরা যাচ্ছে না। ভাইরাসটিতর ছোবলে মৃত্যু ও আক্রান্তের সারি দীর্ঘ হচ্ছে। কয়েক দিনের মতো গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে।

বাংলাদেশ সময় রোববার (৬ মার্চ) সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৪ কোটি ৫৪ লাখ ২৮ হাজার ১১৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ১৫ হাজার ৫০৩ জনে। আর সুস্থ হয়েছেন ৩৭ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৮৮ জন।

mostbet

 

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৭০ হাজার ৫৩৮ জন আক্রান্ত হন। এ সময়ে মারা গেছেন ৫ হাজার ৬৩৭ জন। আগের দিন শনিবার (৫ মার্চ) ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৪৩ হাজার ৮৯৮ জন। এ সময়ে মারা যান ৭ হাজার ৯১০ জন।

 

 

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৯ লাখ ১২ হাজার ৬১৯ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৩ হাজার ৮৩৭ জনের।

 

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৬২ হাজার ৬৫৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৬৩ জনের।

 

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৩৩ হাজার ৫২ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫১ হাজার ৯৮৮ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩০ লাখ ১১ হাজার ৯৯৮ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৯ হাজার ২৪৮ জন।

 

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৯১ লাখ ১৯ হাজার ১৮১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৬২ হাজার ৮ জন।

 

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।

 

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share Button

     এ জাতীয় আরো খবর