April 10, 2026, 2:34 am

mostbet
সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ময়মনসিংহের তারাকান্দায় নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স এর শুভ উদ্বোধন

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ গতকাল শনিবার  ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় নব নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা  প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং  ময়মনসিংহ জেলার  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সটি উদ্ভোধন করেন জনাব শরীফ আহমেদ, এম.পি, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়।
এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি  প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারন সম্পাদক মোঃ বাবুল মিয়া সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান  নজরুল ইসলাম নয়ন প্রমুখ।
যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান এর সঞ্চালনায় গৃহায়ণ গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় তারাকান্দায় উপজেলায় তিন একর জমির ওপর ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণ কাজে ব্যয় হয়েছে ২৬ কোটি ৮৯ লক্ষ  টাকা।
আগামীকাল রবিবার থেকে ৫০ শয্যা তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগের চিকিৎসা সেবার কার্যক্রম শুরু করা হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর